সোমবার সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলবে : বিআইডব্লিউটিএ
পোশাক কারখানাসহ রফতানিমুখী শিল্প-কারখানায় কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহণের জন্য লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)। সংস্থাটির চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঢাকামুখী মানুষের ঢল সামাল দিতে আগামীকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে।

তিনি জানান, শনিবারের সিদ্ধান্ত অনুযায়ী আজ দুপুর ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচলের কথা ছিল। কিন্তু যাত্রীদের চাপ বিবেচনা করে এ সময়সীমা সোমবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
এরআগে, বিষয়টি নিয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএ এর পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) রফিকুল ইসলাম বেলা পৌনে ১২টার দিকে গণমাধ্যমকে বলেন, ‘লঞ্চ চলাচল অব্যাহত থাকবে, এমন একটি নির্দেশনা আমরা পেয়েছি। অনেক যাত্রী, সরকার যে উদ্দেশ্যে লঞ্চ চলাচল খুলে দিয়েছে সেটা ১২টার মধ্যে পূরণ হবে না। সেজন্য সময় বাড়ানো হয়েছে।’
সর্বাত্মক লকডাউনের মধ্যে রোববার থেকে রফতানিমুখী শিল্প-কারখানা খুলে দিয়েছে সরকার। এই ঘোষণার পর গতকাল শনিবার ঢাকামুখী মানুষের ঢল নামে। গণপরিবহন বন্ধ থাকায় ঈদে বাড়ি গিয়ে কঠোর বিধিনিষেধে আটকে পড়া শ্রমিকরা কাজে যোগ দিতে সীমাহীন দুর্ভোগ সয়ে কর্মস্থলে ফিরছেন।
khanjayan7@gmail.com