ছাত্রনেতা ওমর ফারুক কাউসারের নেতৃত্বে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক কাওসারের নেতৃত্বে আজ পালিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা।
শোভাযাত্রায় অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। কাকরাইল থেকে শুরু হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় ওমর ফারুক কাওসার বলেন, দেশ নায়ক তারেক রহমানের যে কোন নির্দেশনা এবং দেশবিরোধী সকল চক্রান্তকে রুখে দিতে যুবদল সদা প্রস্তুত। কর্মীদের ত্যাগ ও তিতীক্ষাকে সামনে রেখে ভবিষ্যতে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ আরও শক্তিশালী এবং গতিশীল হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি জিকরুল হাসান, হুমায়ুন কবির, রনি আহমেদ, উজ্জ্বল হোসেন, আহসান হাবীব, আব্দুল্লাহ আল মামুন, মাসুম আহাদ, রুবেল মাহমুদ, খোরশেদ আলম রকি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান রেজা, সহ-সাধারণ সম্পাদক খন্দকার রাজ্জাকুর রহমান রাজ, শামীম হোসেন সহ নেতৃবৃন্দ।
যুবশক্তিকে দেশ গড়ার কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান অঙ্গসংগঠনটি প্রতিষ্ঠা করেন।
khanjayan7@gmail.com
